সংবাদ

দোহারে রহস্যজনক অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৩:০৫ পিএম

দোহারে রহস্যজনক অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, যেখানে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ছবি : সংবাদ

ঢাকার দোহারে একটি বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দম্পতির সন্তানদের দাবি, ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।

নিহতরা হলেন ওই এলাকার সালাম শিকদার (৫৭) ও তার স্ত্রী নাসিমা বেগম (৫০)। তবে আগুনের লেলিহান শিখা থেকে মা নাসিমা বেগমের প্রচেষ্টায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তাদের দুই শিশুসন্তান জান্নাতুল (১১) ও খাদিজা (৭) এবং এক নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ সালাম শিকদারের টিনশেড বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা পাঁচজন সদস্য আটকা পড়েন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাসিমা বেগম ঘরের জানালা ভেঙে তাঁর দুই মেয়ে ও নাতিকে বাইরে বের করে দিতে সক্ষম হন। তবে ধোঁয়ায় আচ্ছন্ন ঘরে প্রচণ্ড তাপে স্বামীসহ তিনি আটকা পড়েন। পরে আগুনে দগ্ধ হয়ে ঘরের ভেতরেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে দোহার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টিনশেড ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে ধ্বংসস্তূপ থেকে দম্পতিটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ নিহত দম্পতির বড় মেয়ে জান্নাতুল। সে জানায়, অগ্নিকাণ্ডের সময় তাদের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। জানালা দিয়ে বের হতে পারলেও বাইরে থেকে শিকল বা তালা দেওয়া থাকায় তার মা-বাবা প্রধান দরজা দিয়ে বের হতে পারেননি। জান্নাতুলের অভিযোগ, কেউ শত্রুতা করে বাইরে থেকে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যের দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দারা এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগ আসায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

দোহারে রহস্যজনক অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত