সংবাদ

ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:২০ পিএম

ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে
ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ছবি : সংবাদ

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ এই আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহমুদুল হাসানের বিরুদ্ধে তিনটি মামলা (এফজিআর ৪২১/২৪, এফজিআর ৪৯৯/২৪ ও এফজিআর ২৭৪/২৫) রয়েছে। এর মধ্যে একটি মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আজ তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি মামলায় মাহমুদুল হাসানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ এই আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহমুদুল হাসানের বিরুদ্ধে তিনটি মামলা (এফজিআর ৪২১/২৪, এফজিআর ৪৯৯/২৪ ও এফজিআর ২৭৪/২৫) রয়েছে। এর মধ্যে একটি মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আজ তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি মামলায় মাহমুদুল হাসানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত