সংবাদ

ঢাকায় ভূমিকম্প অনুভূত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

ঢাকায় ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় সোমবার (২২ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড এই কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ঢাকায় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নগরবাসী আতঙ্ক প্রকাশ করে পোস্ট দেন।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় সোমবার (২২ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড এই কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ঢাকায় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নগরবাসী আতঙ্ক প্রকাশ করে পোস্ট দেন।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত