সংবাদ

ত্রিশালে ৩ দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণ

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৮ এএম

ত্রিশালে ৩ দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণ
শিশু ধর্ষণের অভিযোগে আটক ইমাম মো. ইব্রাহিম।। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৩ দিনের ব্যবধানে আবারও এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মসজিদের ইমাম মো. ইব্রাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া এলাকার একটি মসজিদ থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে ওই ইমামকে আটক করে স্থানীয় বাসিন্দারা। আটকের পর উপস্থিত লোকজনের কাছে তিনি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী। এ সময় তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম নামের আরেক মসজিদের ইমামকে আটক করে পুলিশ। মাত্র তিন দিনের ব্যবধানে একই উপজেলায় একই ধরনের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ত্রিশালে ৩ দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত