মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. মুরসালিন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) সকালে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সামনে বিল্লাল মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
আহত মুরসালিন স্থানীয় মুনসের আলীর ছেলে এবং হরগজ বাজারের একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুরসালিন তার দোকানের পেছনে এক যুবককে মাদক সেবন করতে দেখেন। তিনি ওই যুবককে মাদক সেবন করতে নিষেধ করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সবেদ আলী ও তার ছেলে ইমরানসহ মাদকাসক্ত একদল যুবক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুরসালিনের ওপর অতর্কিত হামলা চালায়।
ব্যবসায়ীরা জানান, হামলাকারীরা মুরসালিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সবেদ আলী ও তার ছেলে ইমরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। প্রতিবাদ করায় প্রকাশ্য দিবালোকে একজন ব্যবসায়ীর ওপর এমন হামলায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হচ্ছে।’
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন