সংবাদ

হত্যা ও বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৪:২৯ পিএম

হত্যা ও বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
ধুনট উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হাই খোকনকে আজ শনিবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংবাদ

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হাই খোকনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) ভোরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হাই খোকন ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমান মাস্টারের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধুনট থানা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যা, জালিয়াতি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর এসব মামলায় মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

পুলিশ জানায়, আশুলিয়া এলাকায় তার অবস্থানের খবর পেয়ে আজ ভোরে সেখানে অভিযান চালায় আশুলিয়া থানা-পুলিশ। সেখান থেকে তাকে আটকের পর ধুনট থানায় হস্তান্তর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আজ দুপুরে আব্দুল হাই খোকনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হত্যা ও বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হাই খোকনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) ভোরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হাই খোকন ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমান মাস্টারের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধুনট থানা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যা, জালিয়াতি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর এসব মামলায় মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

পুলিশ জানায়, আশুলিয়া এলাকায় তার অবস্থানের খবর পেয়ে আজ ভোরে সেখানে অভিযান চালায় আশুলিয়া থানা-পুলিশ। সেখান থেকে তাকে আটকের পর ধুনট থানায় হস্তান্তর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আজ দুপুরে আব্দুল হাই খোকনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত