দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।
সেবা প্রকাশনী দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় এটি প্রতিষ্ঠা করেন। প্রকাশনীটি অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী ও অনুবাদ সাহিত্যের জন্য পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তবে ২০২২ সালের ১৯ জানুয়ারি কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই সেবা প্রকাশনীর কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন