সংবাদ

অনুবাদ

রবার্ট বার্নসের প্রেমের কবিতা

অনুবাদ: ওবায়েদ আকাশ
অনুবাদ: ওবায়েদ আকাশ
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:১৫ পিএম

রবার্ট বার্নসের প্রেমের কবিতা
রবার্ট বার্নস (১৭৫৯-১৭৯৬)

একটি রক্তিম, লাল গোলাপ

এ বরষায়, সদ্য প্রতুষে ফোটা

তুমি রক্তিম লাল গোলাপ, হে প্রিয়তমাষু

যেন তুমি সুরেলা এক গীত, সখা হে

উঠেছ যন্ত্রে বেজে কী যে মধুময় সুর, স্বরে

অপার রুপসী তুমি নন্দন-কন্যা

আকণ্ঠ ডুবেছি তোমার সুধাময় প্রেমে

ততদিন তোমাতে নিমজ্জিত আমি

যতদিন না শুকিয়ে যাবে সুবিস্তার জলধি বিপুল

যতদিন না বিশুষ্ক মরু এই সমুদ্রজলকণা

প্রকাণ্ড কঠিন প্রস্তর গলে গলে পড়বে না তাপে

আমি তোমাতেই লীন, নিমগ্ন ভালবাসায়

যতদিন সচল চঞ্চল জীবন-ঘড়ির প্রখর বালুকণা

ও আমার প্রেম, এ আমার আপাত বিদায়

বিদায় তোমাকে ক্ষণিকের সময়ের ফোঁড়ে

আশা যে আছে, আসবো ফিরে তাই

যদিওবা চলে যেতে হবে সহস্র সহস্র মাইল সুদূরে

***
রবার্ট বার্নস স্কটিশ কবি। তাঁর এই কবিতাটি প্রথম ১৭৯৪ সালে প্রকাশিত। ২০২৪ সালে “50 World’s Greatest Poems” গ্রন্থে সংকলিত হয় ২০২৪ সালে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রবার্ট বার্নসের প্রেমের কবিতা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

একটি রক্তিম, লাল গোলাপ

এ বরষায়, সদ্য প্রতুষে ফোটা

তুমি রক্তিম লাল গোলাপ, হে প্রিয়তমাষু

যেন তুমি সুরেলা এক গীত, সখা হে

উঠেছ যন্ত্রে বেজে কী যে মধুময় সুর, স্বরে

অপার রুপসী তুমি নন্দন-কন্যা

আকণ্ঠ ডুবেছি তোমার সুধাময় প্রেমে

ততদিন তোমাতে নিমজ্জিত আমি

যতদিন না শুকিয়ে যাবে সুবিস্তার জলধি বিপুল

যতদিন না বিশুষ্ক মরু এই সমুদ্রজলকণা

প্রকাণ্ড কঠিন প্রস্তর গলে গলে পড়বে না তাপে

আমি তোমাতেই লীন, নিমগ্ন ভালবাসায়

যতদিন সচল চঞ্চল জীবন-ঘড়ির প্রখর বালুকণা

ও আমার প্রেম, এ আমার আপাত বিদায়

বিদায় তোমাকে ক্ষণিকের সময়ের ফোঁড়ে

আশা যে আছে, আসবো ফিরে তাই

যদিওবা চলে যেতে হবে সহস্র সহস্র মাইল সুদূরে

***
রবার্ট বার্নস স্কটিশ কবি। তাঁর এই কবিতাটি প্রথম ১৭৯৪ সালে প্রকাশিত। ২০২৪ সালে “50 World’s Greatest Poems” গ্রন্থে সংকলিত হয় ২০২৪ সালে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত