সংবাদ

শ্রমজীবী নারীর সংগ্রামের গল্পে আবার মঞ্চে ‘রাইজ অ্যান্ড শাইন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:২১ পিএম

শ্রমজীবী নারীর সংগ্রামের গল্পে আবার মঞ্চে ‘রাইজ অ্যান্ড শাইন’

দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরছে নাট্যদল বটতলা নাট্যদল–এর আলোচিত প্রযোজনা রাইজ অ্যান্ড শাইন। আগামী ১৯ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি–এর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামে–এর রচনায় নির্মিত নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনায় রয়েছেন ম. সাঈদ।

নাটকটি মূলত একজন শ্রমজীবী নারীর প্রতিদিনের জীবনসংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শোষণ, নিপীড়ন ও ক্ষমতার চাপে পিষ্ট মানুষের বেঁচে থাকার লড়াইকে শিল্পিতভাবে তুলে ধরা হয়েছে এতে। ‘মরিয়মের মা’ চরিত্রটি হয়ে উঠেছে সমাজের প্রান্তিক ও ভাগ্যাহত মানুষের প্রতীক।

নির্দেশক ম. সাঈদ বলেন, “এটি আমাদের সবার গল্প—সব নারীর, সব মায়ের, সব কর্মজীবী নারীর গল্প। মঞ্চে একজন অভিনেত্রী থাকলেও দর্শক তাঁর মধ্যে খুঁজে পাবেন চেনা জীবনের প্রতিচ্ছবি। পোশাক কারখানার ওভারটাইম, সংসারের চাপ, স্বামীর দুর্ব্যবহার আর একদিন ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা—এসব নিয়েই ‘রাইজ অ্যান্ড শাইন’।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান এবং মনিরা খাতুন সৃষ্টিসহ আরও অনেকে।

অভিনেত্রী কাজী রোকসানা রুমা বলেন, “জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটকে থাকা এক নারীর গল্প এটি। আমি একজন পোশাকশ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। ‘মইরমের মা’ চরিত্রে দর্শক তাদের আশপাশের চেনা মানুষদের খুঁজে পাবেন।”

উল্লেখ্য, রাইজ অ্যান্ড শাইন প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে। এরপর বিভিন্ন সময়ে নাটকটির একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

শ্রমজীবী নারীর সংগ্রামের গল্পে আবার মঞ্চে ‘রাইজ অ্যান্ড শাইন’

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরছে নাট্যদল বটতলা নাট্যদল–এর আলোচিত প্রযোজনা রাইজ অ্যান্ড শাইন। আগামী ১৯ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি–এর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামে–এর রচনায় নির্মিত নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনায় রয়েছেন ম. সাঈদ।

নাটকটি মূলত একজন শ্রমজীবী নারীর প্রতিদিনের জীবনসংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শোষণ, নিপীড়ন ও ক্ষমতার চাপে পিষ্ট মানুষের বেঁচে থাকার লড়াইকে শিল্পিতভাবে তুলে ধরা হয়েছে এতে। ‘মরিয়মের মা’ চরিত্রটি হয়ে উঠেছে সমাজের প্রান্তিক ও ভাগ্যাহত মানুষের প্রতীক।

নির্দেশক ম. সাঈদ বলেন, “এটি আমাদের সবার গল্প—সব নারীর, সব মায়ের, সব কর্মজীবী নারীর গল্প। মঞ্চে একজন অভিনেত্রী থাকলেও দর্শক তাঁর মধ্যে খুঁজে পাবেন চেনা জীবনের প্রতিচ্ছবি। পোশাক কারখানার ওভারটাইম, সংসারের চাপ, স্বামীর দুর্ব্যবহার আর একদিন ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা—এসব নিয়েই ‘রাইজ অ্যান্ড শাইন’।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান এবং মনিরা খাতুন সৃষ্টিসহ আরও অনেকে।

অভিনেত্রী কাজী রোকসানা রুমা বলেন, “জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটকে থাকা এক নারীর গল্প এটি। আমি একজন পোশাকশ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। ‘মইরমের মা’ চরিত্রে দর্শক তাদের আশপাশের চেনা মানুষদের খুঁজে পাবেন।”

উল্লেখ্য, রাইজ অ্যান্ড শাইন প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে। এরপর বিভিন্ন সময়ে নাটকটির একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত