সংবাদ

শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলে যারা প্রার্থী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪৯ পিএম

শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলে যারা প্রার্থী

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল ইতোমধ্যেই তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম ঘোষণা করেন।

প্যানেল সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নূতন ও খল অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিনা খান এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চুন্নু। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম এ পারভেজ চৌধুরী আবীর। দফতর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রাসেল মিয়া এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।

কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)।

এর আগে সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে মনোনয়নপত্র জমা দেন আরমান-মুক্তি প্যানেলের প্রার্থীরা। শুরুতে এই প্যানেলের সভাপতি পদে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজের নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

তবে প্রার্থী না হলেও নিজের গড়া প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন বাপ্পারাজ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থেকে তিনি বলেন, নির্বাচনে অংশ না নিলেও প্যানেলের সঙ্গে আছেন এবং তাদের সাফল্য কামনা করেন।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল। এই প্যানেলে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিল্পীদের নানা প্রচার-প্রচারণা ও মতবিনিময়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলে যারা প্রার্থী

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত