বাংলা নাট্যাঙ্গনের তিন কিংবদন্তি অভিনয়শিল্পী— দিলারা জামান, আবুল হায়াত এবং ডলি জহুর প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন নতুন নাটক ‘দাদী ভয়ংকর’-এ।
বহু বছর আগে আবুল
হায়াতের পরিচালনায় নির্মিত ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, ডলি জহুর,
শর্মিলী আহমেদ ও চিত্রলেখা গুহ। তবে সেই নাটকে অভিনয় করেননি আবুল হায়াত নিজে। এরপর
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই গুণী শিল্পীদের একসঙ্গে কোনো নাটকে কাজ করার সুযোগ হয়নি।
অবশেষে নির্মাতা
রাহাত কবির-এর রচনা ও পরিচালনায় নির্মিত ‘দাদী ভয়ংকর’ নাটকে একসঙ্গে দেখা যাবে একুশে
পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন কিংবদন্তি শিল্পীকে। সম্প্রতি নাটকটির
শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান
এবং উর্বী। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক রাহাত কবির বলেন, “ইন্টারনেটের যেমন ভালো
দিক রয়েছে, তেমনি রয়েছে নানা নেতিবাচক দিকও। আমরা চাইলে প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার
করতে পারি, আবার অপব্যবহারও করতে পারি। নাটকে সেই দুই দিকই তুলে ধরা হয়েছে। পাশাপাশি
প্রযুক্তির ইতিবাচক ব্যবহার কীভাবে সমাজে উপকার বয়ে আনতে পারে, সেটিও দেখানো হয়েছে।
তিনজন কিংবদন্তি শিল্পীর সময়সূচি সমন্বয় করা ছিল বেশ কঠিন, তবে তারা অত্যন্ত আন্তরিকতার
সঙ্গে কাজটি করেছেন।”
নাটকটি নিয়ে উচ্ছ্বাস
প্রকাশ করে আবুল হায়াত বলেন, “নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। সিনিয়র শিল্পীদের
একত্র করে নাটক নির্মাণ করা সহজ কাজ নয়। এমন একটি সুন্দর গল্পে আমাদের নিয়ে কাজ করার
জন্য রাহাত কবিরকে ধন্যবাদ।”
দিলারা জামান বলেন,
“প্রযুক্তি আমাদের যেমন স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে, তেমনি কিছু ঝুঁকিও তৈরি করছে। নাটকটিতে
সেই বিষয়েই সবাইকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। একই নাটকে একসঙ্গে কাজ করতে গিয়ে বারবার
‘শেষ পত্র’-এর স্মৃতি মনে পড়ছিল।”
ডলি জহুর বলেন,
“অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম। আজ শর্মিলী
আপা আমাদের মাঝে নেই। দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে আবার এক নাটকে কাজ করতে পারাটা
সত্যিই বিশেষ আনন্দের।”
নাটকটিতে দিলারা
জামান অভিনয় করেছেন দিলরুবা, আবুল হায়াত রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে। নির্মাতারা
জানিয়েছেন, শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন