সংবাদ

কটিয়াদীতে জমি বিরোধে ভাতিজাকে ‘কুপিয়ে হত্যা’

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৩৭ পিএম

কটিয়াদীতে জমি বিরোধে ভাতিজাকে ‘কুপিয়ে হত্যা’
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩৫) ওই এলাকার সাফি উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মরম আলী, তিনি নিহতের আপন চাচা।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। শুক্রবার বিকেলে স্থানীয় পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের সিঁড়িতে আনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, এ সময় মরম আলী আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আহত আনোয়ারের কাছে যেতে বাধা দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা শিরিনা আক্তারের দাবি, বাড়ি ফাঁকা পেয়ে মরম আলী ও তার সহযোগীরা ঘরে ঢুকে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তার মৃত্যু নিশ্চিত করতে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়। নিহতের বোন সালমা আক্তারও একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে সুষ্ঠু বিচার চেয়েছেন।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের আটকে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কটিয়াদীতে জমি বিরোধে ভাতিজাকে ‘কুপিয়ে হত্যা’

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত