সাতক্ষীরায়
বজ্রপাতে কামরুন নাহার (ছবি) নামের এক
নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত
আটটার দিকে শহরের রাজারবাগান
এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত
কামরুন নাহার সাতক্ষীরা জেলা জজ আদালতের
আইনজীবী এবং রাজারবাগান এলাকার
ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলামের স্ত্রী।
নিহতের
পরিবার ও স্থানীয় সূত্রে
জানা গেছে, রাত আটটার দিকে
কামরুন নাহার বাড়ির সামনের আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ
বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই
লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার
করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে
যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
নিহতের
ভগ্নিপতি ও আইনজীবী ফাহিমুল বলেন, ‘বাড়ির সামনে বাগান দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিক
বজ্রপাতে তিনি মারা যান।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা
জানান তিনি আগেই মারা
গেছেন।’
সাতক্ষীরা
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুর রহমান
বলেন, ওই নারীকে হাসপাতালে
নিয়ে আসার আগেই তার
মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে
মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন