সংবাদ

‘ইত্যাদি’র শুটিংয়ে অর্ধশতাধিক মোবাইল চুরি

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:১০ এএম

 ‘ইত্যাদি’র শুটিংয়ে অর্ধশতাধিক মোবাইল চুরি
নরসিংদীতে ‘ইত্যাদি’র শুটিং দেখতে আসা দর্শকদের ভিড়। ছবি : সংবাদ

নরসিংদীর রায়পুরায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং চলাকালে সাংবাদিকসহ বিভিন্ন পেশার অন্তত ৫০ জন দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার রামনগর হাইস্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা ছিল। কড়া নিরাপত্তা থাকার কথা থাকলেও অব্যবস্থাপনার কারণে প্রবেশপথে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় হাজার হাজার দর্শক ধাক্কাধাক্কি করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এই সুযোগে একটি সংঘবদ্ধ চোর চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খায় বলে অভিযোগ দর্শকদের।

কর্তৃপক্ষ প্রায় ৩ হাজার অতিথির বসার ব্যবস্থা করলেও কয়েক হাজার মানুষ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এই বিশৃঙ্খলার মধ্যে সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্তত ৭ জন সাংবাদিকের স্মার্টফোন চুরি হয়। ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীরা ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদে কর্মরত। চুরির শিকার হয়েছেন জেলা প্রশাসনের এক কর্মচারীও। অব্যবস্থাপনার কারণে অনেক আমন্ত্রিত অতিথি ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, ‘প্রধান ফটকে হট্টগোলের মধ্যে ভেতরে ঢুকে দেখি আমার ফোনটি নেই। তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত পুলিশকে জানাই। আমার সঙ্গে আরও অন্তত ৪৫ জন দর্শককে চুরির অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেতে দেখি।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছু মোবাইল চুরি হওয়ার খবর আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা জিডি হয়নি। অভিযোগ পেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে।’ তিনি আরও জানান, ভিড়ের মধ্যে বারবার হ্যান্ডব্যাগ ও মোবাইল সাবধানে রাখতে ঘোষণা দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চোর চক্র এই কাজ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

‘ইত্যাদি’র শুটিংয়ে অর্ধশতাধিক মোবাইল চুরি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত