সংবাদ

পরীক্ষা শেষে আনন্দ পরিণত হলো বিষাদে

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৩৫ এএম

পরীক্ষা শেষে আনন্দ পরিণত হলো বিষাদে
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ছবি : সংবাদ

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শহরের ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র অপূর্ব ইফতি তাইফ (১৮) ও কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল ইসলাম (১৯)। তাইফ হরিপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং সাকিবুল একই এলাকার নুরুল ইসলামের ছেলে। দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার তাদের ব্যবহারিক বাদে শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বিকেলে দুই বন্ধু মিলে গড়াই নদে গোসল করতে নামে। কিন্তু তাদের কেউই সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে সাকিবুল নদের গভীরে তলিয়ে যেতে থাকলে তাইফ তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে দুজনই নদের স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার দিনই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই বন্ধুর অকালপ্রয়াণে সহপাঠীদের মাঝেও চলছে শোকের মাতম।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পরীক্ষা শেষে আনন্দ পরিণত হলো বিষাদে

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত