সংবাদ

কুমিল্লা মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:০৪ পিএম

কুমিল্লা মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংবাদ

কুমিল্লায় হামের উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত সামিয়া জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি ৫-৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে সোয়া ৪ টার দিকে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে জেলায় সামিয়াসহ এ পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কুমিল্লা মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

কুমিল্লায় হামের উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত সামিয়া জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি ৫-৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে সোয়া ৪ টার দিকে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে জেলায় সামিয়াসহ এ পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত