দীর্ঘদিনের পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা বাগানটি ফলে ভরে উঠেছিল। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিক্রির দরদামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক দুদিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা সেই স্বপ্ন কুপিয়ে তছনছ করে দিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামের কৃষক রজব আলীর দেড় বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) কলার বাগানটি বিক্রি করার কথা ছিল। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদামও চূড়ান্ত হয়েছিল। কথা ছিল নগদ টাকা পরিশোধ করে ব্যবসায়ীরা কলা কেটে নিয়ে যাবেন। কিন্তু মঙ্গলবার রাতে কে বা কারা বাগানে ঢুকে কলার কান্দিগুলো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে দেয়।
গতকাল সকালে বাগানে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক রজব আলী। তিনি বলেন, “অনেক কষ্ট করে বাগানটি বড় করেছিলাম। ৫ থেকে ৬ লাখ টাকার কলা বিক্রি হতো। কিন্তু শত্রুতার জেরে কারা যেন আমার সব শেষ করে দিল। আমি এখন সর্বস্বান্ত।”
এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই কাজকে অমানবিক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন কৃষকের এক বছরের মেহনত এভাবে নষ্ট করা মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন