সংবাদ

একদিনেই চূড়ায় ২৭৪ জন, নতুন ইতিহাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:১৩ পিএম

একদিনেই চূড়ায় ২৭৪ জন, নতুন ইতিহাস

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে তৈরি হলো এক অবিশ্বাস্য অভূতপূর্ব এক নতুন রেকর্ড। নেপাল হয়ে একদিনেই বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছেন রেকর্ডসংখ্যক ২৭৪ জন পর্বতারোহী। গত বুধবার একদিনেই তারা চূড়ায় পৌঁছে এই নতুন ইতিহাস গড়েন। অনুকূল আবহাওয়ার সুবাদে এই কীর্তি গড়েছেন পর্বতারোহীরা।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, অনুকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ভোর ৩টা থেকে আরোহন শুরু হয় এবং প্রায় ১১ ঘণ্টা ধরে অভিযান চলে। এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন, যা এতদিন পর্যন্ত বিশ্ব রেকর্ড ছিল।

ডেথ জোনে উপচে পড়া ভিড়, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। কারণ, আরোহনের পথে বিশাল বরফখণ্ড জমে থাকায় পথ বন্ধ ছিল। তা ছাড়া চীনের তিব্বত অংশের পথ বছর বিদেশিদের জন্য বন্ধ থাকায় সব চাপ পড়েছে নেপাল রুটে। ফলে এবার প্রায় ৫০০ বিদেশি আরোহীকে অনুমতি দেওয়া হয়েছে, যা এটিও একটি রেকর্ড।

তবে এই উপচে পড়া ভিড় নিয়ে বিশেষজ্ঞরা অতিরিক্ত ভিড় নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুষারঢাকা ঢালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পর্বতারোহীরা। বিশেষ করে হাজার মিটারের ওপরে থাকাডেথ জোন’- ছিল সবচেয়ে বেশি ভিড়। এই উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় ২০ ঘণ্টার বেশি থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ফি বাড়লেও কমেনি উন্মাদনা, ভাঙল পুরোনো সব রেকর্ড

উদ্বেগ ঝুঁকি থাকলেও পর্বতারোহীদের মাঝে উন্মাদনা একটুও কমেনি। এদিকে অনুমতির ফি বাড়লেও এভারেস্টে আরোহনের আগ্রহ কমেনি। গত সেপ্টেম্বর থেকে অনুমতির ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে। তবে এই ভিড় নিয়ে অভিযান পরিচালনাকারীরা বলছেন, পর্যাপ্ত অক্সিজেন থাকলে ভিড় বড় সমস্যা নয়। এবারের অভিযানে অভিজ্ঞ নতুনদুই ধরনের আরোহীরাই এবার এভারেস্ট জয় করেছেন। এর মধ্যে নেপালের বিখ্যাত গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন।

একই দিনে লাকপা শেরপা নামের এক নারী আরোহী ১১তমবার এভারেস্টে উঠে নারীদের মধ্যে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন। সব মিলিয়ে পর্বত জয়ের এই মহোৎসব মাউন্ট এভারেস্টের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

একদিনেই চূড়ায় ২৭৪ জন, নতুন ইতিহাস

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত