সংবাদ

এক মাসেই পল্লবীর শিশু হত্যার বিচার, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মিরপুরের শিশু হত্যাকান্ডের বিচার একমাসের মধ্যে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। ’ তবে আইনকে বাধাগ্রস্ত করে দেশে  অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সরকার প্রধান।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে এবং জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে মেলা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।  

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয়ভাবে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে ১২৭ তম জন্মবার্ষিকীর ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ত্রিশালের সঙ্গে  জাতীয় কবি কাজী নজরুলের  স্মৃতি তুলে ধরেন।  এসময় তিনি নজরুল সিটি হিসাবে ত্রিশালকে ঘোষণা করা যায় কিনা তা নিয়ে পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

মিরপুরের শিশু হত্যাকান্ড নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। বর্তমান সরকার শিশু কিংবা নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

নজরুল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিশালের সঙ্গে জাতীয় কবির স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি বলেন, '১৯১৪ সালে মরহুম দারোগা রফিজ উল্লাহ কবি নজরুলকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করতে না পারি, তবে তা জাতি হিসেবে আমাদেরই দৈন্য প্রকাশ করে।'

তিনি আরও উল্লেখ করে বলেন, '১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কবির নামাজে জানাজার পর তার লাশবাহী খাটিয়া যারা কাঁধে বহন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তাদের অন্যতম।' এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি স্মরণ করেন।

অনুষ্ঠানে কবি নজরুলের জীবন ও দর্শন বিশ্বসাহিত্যের দরবারে আরও বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে 'নজরুল সিটি' হিসেবে ঘোষণা দেওয়া যায় কিনা, এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি।'

বক্তব্যের এক পর্যায়ে ঢাকার মিরপুরের (পল্লবী) শিশু হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। তবে বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না।'

তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, 'আগামী এক মাসের মধ্যে ওই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে এবং আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিত করবে সরকার।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। তিনি বলেন, 'সবকিছুর একটা নিয়ম আছে। মিরপুরের এই হৃদয়বিদারক ঘটনায় সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এটিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং আইনকে বাধাগ্রস্ত করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।'

দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা খাল খনন- সবকিছু একবারে করা সম্ভব নয়। এ জন্য তিনি দেশবাসীর কাছে কিছুটা সময় চান। নজরুল জয়ন্তীর উদ্বোধনের আগে, ত্রিশালের বৈলরে ‘ধরার খাল পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর তারই পুত্র প্রধানমন্ত্রী হিসেবে বাবার স্মৃতিধন্য সেই খালের পুনঃখনন কাজ উদ্বোধন করলেন। উদ্বোধন শেষে খালের পাড়ে তিনি একটি তাল গাছের চারা রোপণ করেন এবং বিশেষ দোয়ায় অংশ নেন। পরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল মেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবির নাতনি খিলখিল কাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এছাড়া নজরুল মঞ্চের সামনে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

জাতীয় কবির মূল জন্মবার্ষিকী আগামী ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) হলেও, পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে এবার অনুষ্ঠান কিছুটা এগিয়ে এনে ২৩ মে থেকে শুরু করা হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

এক মাসেই পল্লবীর শিশু হত্যার বিচার, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত