তোমাকে নিয়ে আলোর উৎসবে
যাবো ভেবেছিলাম
অথচ নিজেকে পুড়িয়েই
সেই আলো জ্বালাতে হলো আজ
এখন তোমাদের হাতে মশাল
আর স্লোগানের গর্জনে
ভেঙে চূরমার হবে নীরবতার আইসবার্গ
চোখের কাজলে কান্নার দাগ
মুহূর্তে যদি এঁকে দেয় আবার রক্তের মানচিত্র
দোষ দিওনা প্রিয়
আমাকে ছিনিয়ে নিয়েছো ঠিকই
ধরে রাখার মতো নকশী আঁকা তোরঙ্গ
তোমার কই
অনুভবে আনতে চাইনি সে বোধ
তাই বিচ্ছিন্ন মস্তকে আমি নিতান্তই
বালতিতে পড়ে থাকি মুড়োঘণ্ট বানানোর
অপেক্ষায় কেনা রুই মাছের মাথার মতো
আমার ক্ষত-বিক্ষত শরীর নামের মাংসপিণ্ডে
শেষ গোসল দেয়ার মতো অবস্থাও আর নেই
বড়ই পাতায় ফুটানো পানিতে ভেসে যেতে চায়
আমার দেহের খণ্ডাংশ
লোভনীয় গো মাতার সিনা বা রানের
মাংসের টুকরো যেন
লাশের গোসল বা সৎকার বড় কঠিন করে
দিলাম বলে আমি একান্তভাবেই দুঃখিত
আর এসবের কীই-বা প্রয়োজন
শিশু হই বা বালিকা
যুবতী বা মা
আমাদের শরীরে কোন মানুষ তো বাস করে না!

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
তোমাকে নিয়ে আলোর উৎসবে
যাবো ভেবেছিলাম
অথচ নিজেকে পুড়িয়েই
সেই আলো জ্বালাতে হলো আজ
এখন তোমাদের হাতে মশাল
আর স্লোগানের গর্জনে
ভেঙে চূরমার হবে নীরবতার আইসবার্গ
চোখের কাজলে কান্নার দাগ
মুহূর্তে যদি এঁকে দেয় আবার রক্তের মানচিত্র
দোষ দিওনা প্রিয়
আমাকে ছিনিয়ে নিয়েছো ঠিকই
ধরে রাখার মতো নকশী আঁকা তোরঙ্গ
তোমার কই
অনুভবে আনতে চাইনি সে বোধ
তাই বিচ্ছিন্ন মস্তকে আমি নিতান্তই
বালতিতে পড়ে থাকি মুড়োঘণ্ট বানানোর
অপেক্ষায় কেনা রুই মাছের মাথার মতো
আমার ক্ষত-বিক্ষত শরীর নামের মাংসপিণ্ডে
শেষ গোসল দেয়ার মতো অবস্থাও আর নেই
বড়ই পাতায় ফুটানো পানিতে ভেসে যেতে চায়
আমার দেহের খণ্ডাংশ
লোভনীয় গো মাতার সিনা বা রানের
মাংসের টুকরো যেন
লাশের গোসল বা সৎকার বড় কঠিন করে
দিলাম বলে আমি একান্তভাবেই দুঃখিত
আর এসবের কীই-বা প্রয়োজন
শিশু হই বা বালিকা
যুবতী বা মা
আমাদের শরীরে কোন মানুষ তো বাস করে না!

আপনার মতামত লিখুন