সংবাদ

পল্লবীর শিশু হত্যায় ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:১৩ পিএম

পল্লবীর শিশু হত্যায় ডিএনএ প্রতিবেদন হস্তান্তর
প্রতীকী ছবি।

পল্লবীর আট বছর বয়সী শিশুটির ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে আজ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে।

শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে ডিএনএ প্রতিবেদন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ধর্ষণের শিকার শিশু ও হত্যাকারীর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে শনিবার সব ফরেনসিক প্রতিবেদন দেওয়া হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, ‘সিআইডির কাছ থেকে ডিএনএ প্রতিবেদন পেয়েছি। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকেও ময়নাতদন্তের প্রতিবেদ হাতে পেয়েছি। আশা করি, আগামীকাল রোববারের মধ্যেই মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’

প্রসঙ্গত, গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে আট বছর বয়সী ওই শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।

২১ মে রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। আজ ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই হত্যার অপরাধীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। এ ঘটনার পর বিভিন্ন দল ও সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

পল্লবীর শিশু হত্যায় ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত