ফরিদপুরে একটি বেসরকারি পাটকলে স্থাপিত ছাদ সৌরবিদ্যুতের (রুফটপ সোলার) উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৩ মে) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের ২১টি জেলায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়, পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি ভবনে সোলার পাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুরের জোয়াইর মোড়ে অবস্থতি জোবাইদা করিম জুট মিলস লিমিটেড ৫.৪১৮৭৭ মেগাওয়াট পিক (ডিসি)/ ৪.২৯ মেগাওয়াট (এসি) ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করে। জুট মিলসের প্রায় ৩ লাখ ৪ হাজার ৩৭৪ বর্গফুট ছাদের উপর সোলার প্যানেল স্থাপন করা হয়। প্রকল্পটি ৩৩ কেভি ভোল্টেজ স্তরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৩৩/১১ কেভি গোয়ালচামট, ফরিদপুর উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জোবাইদা করিম জুট মিলস রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে অন্য বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হতে পারে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আরও জনসেবামুখী উদ্যোগ গ্রহণে অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা প্রান্তে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ওজোপাডিকোর চেয়ারম্যান নূর আহমদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) ও ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক (অতি:দায়িত্ব) আ.ন.ম. ওবায়দুল্লাহ প্রমুখ। পরে প্রতিমন্ত্রী অমিত জোবাইদা করিম জুট মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন