ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি-নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি দেওয়া হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১২ সেট এলএলপি, ফিতা ও পাইপ এবং ২টি ভুট্টা মাড়াই যন্ত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন হলো কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া। কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষির উন্নয়নে তিনি দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। মাটির উপরিভাগের পানি ব্যবহার করে সেচ কাজে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই যন্ত্রগুলো দেওয়া হয়েছে।"
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকদের উৎপাদন খরচ ও পরিশ্রম অনেক কমে আসবে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন