চাঁদপুরে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়ম ছাড়াই শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।
রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৫ টায় চাঁদপুর পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও অপেক্ষমাণসহ মোট ৪৮ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নিয়োগ বোর্ডের প্রধান ও চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
পুলিশ সুপার মো. রবিউল হাসান নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা মাত্র ৫৬ টাকা খরচে (অনলাইন আবেদন ফি) পুলিশের চাকরি পেয়েছ। শতভাগ স্বচ্ছ ও অত্যন্ত নিরপেক্ষভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে যোগ্যদেরই বেছে নেওয়া হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করছি যে, একটি সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে পেরেছি। আশা করছি, সদ্য নির্বাচিতরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবে।"
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, "চাঁদপুরে এমন একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ প্রক্রিয়া উপহার দেওয়ার জন্য পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের সবাইকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। নতুন নিয়োগপ্রাপ্তরা দেশের কল্যাণে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে এটাই আমাদের প্রত্যাশা।"
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল পদে নিয়োগের জন্য চাঁদপুর জেলা থেকে প্রাথমিকভাবে ৯৩১ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম দিনের ইভেন্টে অংশ নেন ৬৩৮ জন। এরপর লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং ভাইভা (মৌখিক পরীক্ষা) শেষে চূড়ান্তভাবে ৪৫ জনকে নির্বাচিত এবং ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ও নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন