নওগাঁর পত্নীতলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের চালক ও ১ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত আনুমানিক সোয়া দুইটার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। আবু হাসান পেশায় অটোভ্যান চালক এবং তরিকুল ইসলাম মাইক্রোবাস চালক ছিলেন। তরিকুল ওই অটোভ্যানের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নজিপুর-ধামইরহাট সড়ক দিয়ে একটি অটোভ্যান যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পত্নীতলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ড্রাম ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন