সংবাদ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

 প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩৯ এএম

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান। ছবিঃ সংবাদ

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদী হাসান (২৫) নামের এক আরোহী। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে। আহত মেহেদী একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে নাসিম তাঁর খামারের জন্য মাছ কিনতে মোটরসাইকেলে করে চুকনগরের দিকে যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আহত মেহেদীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদী হাসান (২৫) নামের এক আরোহী। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে। আহত মেহেদী একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে নাসিম তাঁর খামারের জন্য মাছ কিনতে মোটরসাইকেলে করে চুকনগরের দিকে যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আহত মেহেদীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত