সংবাদ

তাপপ্রবাহের মধ্যেই দাবানল, স্পেনে মৃত ১১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

তাপপ্রবাহের মধ্যেই দাবানল, স্পেনে মৃত ১১
ছবি : সংগৃহীত

স্পেনের একটি গ্রামে ভয়াবহ দাবানলে ১১ জনের প্রাণহানি হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১৯ জন নিখোঁজ হয়েছেন। নিহতদের অধিকাংশই বিদেশি পর্যটক বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। স্পেনের দক্ষিণে অবস্থিত আন্দালুসিয়া অঞ্চলের লস গাইয়ারদোস জেলার ছোট গ্রাম বেদারে এই দাবানলের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে অনেকে দুর্গম বনাঞ্চল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। নিজেদের গাড়ির ভেতর থাকা অবস্থায় পুড়ে মারা গেছেন চার ব্যক্তি। তারা ব্রিটিশ নাগরিক হতে পারেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স বলেন, ‘এ মুহূর্তে আমরা নিশ্চিত হয়েছি যে দাবানলে ১১ জন প্রাণ হারিয়েছেন। এমন শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবকিছুই ইঙ্গিত করছে যে মৃতদের বেশির ভাগ কিংবা সবাই বিদেশি নাগরিক।’

আন্দালুসিয়ার প্রাদেশিক সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো বনিয়া স্থানীয় গণমাধ্যমকে জানান, দাবানলে আরও ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রায় ৩ হাজার ১৫০ হেক্টর (৭ হাজার ৭৮০ একর) বন ও কৃষিজমি পুড়ে গেছে। গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়ক থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঝোপঝাড়ে আগুন লাগার পর সেখান থেকে দাবানলের সূত্রপাত হতে পারে। সরকারের বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ছিঁড়ে পড়া তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত সড়কের পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।’

এলাকায় প্রায় ৪০০ দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দমকলকর্মীদের সহায়তায় স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় ১৫০ জনকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।

এমন সময়ে এই দাবানল ছড়িয়ে পড়ে, যখন তাপপ্রবাহে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স। শুক্রবার দুই দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস ছিল। সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হয়েছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বড় ধরনের দাবানলের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে লিখেছেন, দাবানলের ভয়াবহ পরিণতিতে তিনি ‘গভীরভাবে শোকাহত ও মর্মাহত’।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তাপপ্রবাহের মধ্যেই দাবানল, স্পেনে মৃত ১১

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত