সংবাদ

শেষ মুহূর্তে জমে উঠেছে নাইক্ষ্যংছড়ির পশুর হাট

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:২৭ পিএম

শেষ মুহূর্তে জমে উঠেছে নাইক্ষ্যংছড়ির পশুর হাট
ঈদের আগে হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। ছবিঃ সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার পশুর হাটগুলো। হাটগুলোতে বিভিন্ন রঙের ও আকারের ছোট-বড় দেশি এবং খামারের গরু-ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় জোরদার ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার ঐতিহ্যবাহী চাকঢালা হাট, বাইশারী হাট, নাইক্ষ্যংছড়ি সদরের রূপনগর হাট ও ঘুমধুমের অস্থায়ী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে জাল টাকার লেনদেন বন্ধ, নির্বিঘ্নে পশু কেনাবেচা এবং অতিরিক্ত হাসিল আদায় রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানান, হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা এবং পশুর দামের বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখছে।

রূপনগর হাটের ইজারাদার মো. জাকের ও চাকঢালা হাটের ইজারাদার মো. ছৈয়দ বলেন, "হাটে বেচাকেনা খুব ভালো। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যাপারীদের নিরাপত্তার পাশাপাশি জাল টাকা শনাক্তে ব্যাংকের প্রতিনিধি ও পশুর চিকিৎসায় ভেটেরিনারি সার্জনরা হাটে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত হাসিল আদায় বন্ধেও আমরা সতর্ক আছি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে নাইক্ষ্যংছড়ির পশুর হাট

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার পশুর হাটগুলো। হাটগুলোতে বিভিন্ন রঙের ও আকারের ছোট-বড় দেশি এবং খামারের গরু-ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় জোরদার ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার ঐতিহ্যবাহী চাকঢালা হাট, বাইশারী হাট, নাইক্ষ্যংছড়ি সদরের রূপনগর হাট ও ঘুমধুমের অস্থায়ী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে জাল টাকার লেনদেন বন্ধ, নির্বিঘ্নে পশু কেনাবেচা এবং অতিরিক্ত হাসিল আদায় রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানান, হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা এবং পশুর দামের বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখছে।

রূপনগর হাটের ইজারাদার মো. জাকের ও চাকঢালা হাটের ইজারাদার মো. ছৈয়দ বলেন, "হাটে বেচাকেনা খুব ভালো। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যাপারীদের নিরাপত্তার পাশাপাশি জাল টাকা শনাক্তে ব্যাংকের প্রতিনিধি ও পশুর চিকিৎসায় ভেটেরিনারি সার্জনরা হাটে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত হাসিল আদায় বন্ধেও আমরা সতর্ক আছি।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত