সংবাদ

মেট্রো স্টেশনের নিচ থেকে পশু সরালো পুলিশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৪১ পিএম

মেট্রো স্টেশনের নিচ থেকে পশু সরালো পুলিশ
পশু সরানোর পর মেট্রোরেল স্টেশন।

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনের স্বাক্ষর একটা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজট সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপি উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরবর্তীতে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দিয়াবাড়ি পশুর হাট এলাকায় প্রতিদিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। এতে এলাকায় যানজট লেগেই থাকত। পুলিশের এই অভিযানের ফলে স্থানীয় বাসিন্দা ও যানবাহনচালকরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ‘মেট্রোরেল স্টেশনের নিচে পশু বাঁধায় আমাদের চলাচলে মারাত্মক সমস্যা হতো। এখন পুলিশ ব্যবস্থা নেওয়ায় স্বাভাবিক হয়েছে।’

এ বিষয়ে ডিএমপি উত্তরা বিভাগের কর্মকর্তারা জানান, যানজটমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের চলাচলে অসুবিধা না হওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখতে দেওয়া হবে না বলেও জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মেট্রো স্টেশনের নিচ থেকে পশু সরালো পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত