সংবাদ

এবার মিরপুর ১০ মেট্রোস্টেশনে ৪ ঘণ্টার উচ্ছেদ অভিযান

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

এবার মিরপুর ১০ মেট্রোস্টেশনে ৪ ঘণ্টার উচ্ছেদ অভিযান
মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমটিসিএল

এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দখল অপসারণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিএমটিসিএল, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশগ্রহণ করে। ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা প্রদান করে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমটিসিএল। সেদিনের অভিযানে ২০-২৫টি অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ডিএমটিসিএল জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এবার মিরপুর ১০ মেট্রোস্টেশনে ৪ ঘণ্টার উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দখল অপসারণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিএমটিসিএল, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশগ্রহণ করে। ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা প্রদান করে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমটিসিএল। সেদিনের অভিযানে ২০-২৫টি অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ডিএমটিসিএল জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত