অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই সহায়তা বিতরণ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রাথমিকভাবে তাহিরপুর সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়। এই মানবিক সহায়তার আওতায় পর্যায়ক্রমে ইউনিয়নের প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে নগদ অর্থ ও চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন পরিষদের সদস্য তোফাজ্জল হক নাছরুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি কৃষকদের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহিবুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক সফা মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ প্রমুখ।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন