বাংলাদেশে কৃষিজমি অনেক কমে আসছে, যা দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ কারণে সব দিক রক্ষা করেই উন্নয়নমূলক কাজগুলো করার চেষ্টা করা হবে।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘আমি সব সময় বলেছি, আমরা যতটা পারি কৃষিজমিকে রক্ষা করব। আমরা প্রয়োজনে বহুতল ভবন তৈরির চেষ্টা করব। তবে অবশ্যই চিন্তা করতে হবে, যাতে করে কৃষির তেমন কোনো ক্ষতি না হয়।’
সরকারের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো কাজে অনিয়ম হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন