সংবাদ

ফ্রান্সের গোলে ভেঙে পড়লেন নোরা, স্টেডিয়ামেই কান্না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

ফ্রান্সের গোলে ভেঙে পড়লেন নোরা, স্টেডিয়ামেই কান্না
ছবি : সংগৃহীত

ফুটবলের মাঠে যখন হার-জয়ের খেলা, গ্যালারিতে তখন আবেগের বন্যা। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর হার মানেই যেন নোরা ফাতেহির বিশ্বজুড়ে অন্ধকার। তিনি কাঁদলেন অঝোরে।

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আশরাফ হাকিমির মরক্কো। আর সেই পরাজয়েই যেন ভেঙে পড়েন বলিউড মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি।

একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।সেখানে দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারিতে বসে তিনি কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকা বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন।

মরক্কোর প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নোরা। বোস্টনের পথে প্রচণ্ড যানজটে আটকে পড়ে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটে স্টেডিয়ামে পৌঁছান তিনি। তবুও খেলা শুরুর আগেই নিজের আসনে বসতে সক্ষম হন।

মরক্কোর জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছিলেন তিনি। কিন্তু ফ্রান্সের বিপক্ষে পরাজয় মানেই যেন শেষ হয়ে গেল তার সব আনন্দ।

প্রশ্ন জাগে- দক্ষিণ আফ্রিকার একটি দলের পরাজয়ে কেন কাঁদবেন ভারতীয় এক মডেল-অভিনেত্রী? গুঞ্জন, নোরা ফাতেহির কথিত প্রেমিক মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমি। গত এক বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। যদিও কেউই এখন পর্যন্ত তা প্রকাশ্যে স্বীকার করেননি।

হারের পরও নোরা ফাতেহি কিন্তু গর্বের সঙ্গেই মরক্কো দলের প্রশংসা করেছেন। বিশেষ করে আশরাফ হাকিমি ও পুরো দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

ফুটবল মাঠে কখনো হাসি, কখনো কান্না- কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া নোরা ফাতেহির চোখের জল যেন বলছে- প্রেমিকার কাছে হার মানে শুধু বিদায় নয়, সব হারানো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

ফ্রান্সের গোলে ভেঙে পড়লেন নোরা, স্টেডিয়ামেই কান্না

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত