সংবাদ

চট্টগ্রামে নোঙর করা তেলবাহী জাহাজে আগুন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১১:৪৯ এএম

চট্টগ্রামে নোঙর করা তেলবাহী জাহাজে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বহির্নোঙরে নোঙর করা এমটি মেঘনা ট্রেডার নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অগ্নিনির্বাপণে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।

এ ছাড়া বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল সেখানে কাজ করছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম ঘটনাটি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বিএসসির ‘বাংলার জ্যোতি’ জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। এর মাত্র পাঁচ দিন পর ৪ অক্টোবর একই প্রতিষ্ঠানের অপর তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। ওই দুটি জাহাজই ৩৮ বছরের পুরোনো ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

চট্টগ্রামে নোঙর করা তেলবাহী জাহাজে আগুন

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

চট্টগ্রাম বহির্নোঙরে নোঙর করা এমটি মেঘনা ট্রেডার নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অগ্নিনির্বাপণে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।

এ ছাড়া বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল সেখানে কাজ করছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম ঘটনাটি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বিএসসির ‘বাংলার জ্যোতি’ জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। এর মাত্র পাঁচ দিন পর ৪ অক্টোবর একই প্রতিষ্ঠানের অপর তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। ওই দুটি জাহাজই ৩৮ বছরের পুরোনো ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত