মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার আমরাইল ছড়া চা বাগান এলাকা থেকে লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।
পরে বন বিভাগের সহায়তায় বানরটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আমরাইল ছড়া চা বাগানে এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় একটি লজ্জাবতী বানর নিচে পড়ে যায়। এসময় আশপাশে থাকা দুই-তিনটি কুকুর বানরটিকে আক্রমণের চেষ্টা করে।
এদিকে স্থানীয় বাসিন্দা প্রদীপ দাশ কাজ শেষে বাড়ি ফেরার পথে কুকুরের চিৎকার শুনে ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে তিনি দেখতে পান কুকুরগুলো একটি লজ্জাবতী বানরকে ঘিরে আক্রমণের চেষ্টা করছে। পরে তিনি নিজের পরনের গামছা প্যাঁচিয়ে বানরটিকে উদ্ধার করে নিরাপদে বাড়িতে নিয়ে আসেন।
পরে তিনি বিষয়টি তার শিক্ষক আপন দাশকে জানান। পরে আপন দাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরে একটি পোস্ট করেন।
পোস্টটি নজরে এলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
পরে তারা লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন এবং প্রয়োজনীয় প্রাথমিক পর্যবেক্ষণ শেষে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন