অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর। বিমানবন্দরে ড. ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। তবে এই সফরের উদ্দেশ্য ও নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বছরের ৮ আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
প্রসঙ্গত, নোবেলজয়ী এ অর্থনীতিবিদ এর আগেও বিভিন্ন সময়ে বিদেশ সফর করেছেন। তবে এ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও তার সফরের উদ্দেশ্য নিয়ে এখনো কিছু জানায়নি ড. ইউনূসের কার্যালয়।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন