সংবাদ

কুড়িগ্রামের ৫ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০২:৩২ পিএম

কুড়িগ্রামের ৫ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবিঃ সংবাদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। জেলার ফুলবাড়ীসহ ৫ টি উপজেলার ৭ টি গ্রামে বুধবার (২৭ মে) ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, নির্ধারিত ঈদগাহ ও মসজিদগুলোতে সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছেন।

বুধবার সকাল নয়টায় ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো. আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এ ছাড়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজারসহ ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার ৭টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ বিশেষ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

কুড়িগ্রামের ৫ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। জেলার ফুলবাড়ীসহ ৫ টি উপজেলার ৭ টি গ্রামে বুধবার (২৭ মে) ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, নির্ধারিত ঈদগাহ ও মসজিদগুলোতে সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছেন।

বুধবার সকাল নয়টায় ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো. আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এ ছাড়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজারসহ ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার ৭টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ বিশেষ তৎপর রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত