ঈদুল আজহার সকালে কোরবানির পর শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। একদিকে পশু জবাই, অপরদিকে মাংস কাটাকাটি, ভাগাভাগি আর সংরক্ষণের কাজ। কিন্তু অনেক বাড়িতেই পেশাদার কসাই থাকেন না। পরিবার বা আত্মীয়দের কেউ কেউ অনভ্যস্ত হাতে ছুরি-বঁটি তুলে নেন। আর এখানেই লুকিয়ে থাকে বড় দুর্ঘটনার আশঙ্কা।
অনভ্যস্ত হাতে সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে- হাত কেটে যাওয়া, পেশিতে আঘাত, কিংবা পশুর দেহ কাটার সময় অস্বাস্থ্যকর সংস্পর্শে সংক্রমণের ঝুঁকি। তাই মাংস কাটার সময় কিছু মৌলিক সতর্কতা মেনে চলা জরুরি।
অনেকের ধারণা ভোঁতা ছুরি নিরাপদ। বাস্তবে উল্টো- ভোঁতা ছুরি বেশি চাপ প্রয়োগ করতে হয়, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই ভালোভাবে ধার দেওয়া ছুরি ব্যবহার করা উচিত। কাটার সময় ছুরির দিক ও হাতের অবস্থান সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
মাংস কাটার জায়গা অবশ্যই সমতল ও পিচ্ছিল নয় এমন হতে হবে। ভেজা বা পিচ্ছিল মেঝেতে কাজ করলে পা পিছলে দুর্ঘটনা ঘটতেই পারে। অনেক সময় উঠান বা বারান্দায় দ্রুত কাজ সারতে গিয়ে এই ঝুঁকি উপেক্ষা করা হয়। অথচ একটি স্থির ও পরিষ্কার জায়গা দুর্ঘটনা এড়ানোর প্রথম শর্ত।
ছুরি চালানোর সময় যে হাত দিয়ে মাংস ধরা হচ্ছে, সেটি সব সময় ব্লেডের বিপরীত দিকে রাখতে হবে। এক হাত দিয়ে চাপ দিয়ে ধরার সময় অন্য হাত ছুরির গতিপথ থেকে নিরাপদ দূরত্বে রাখা জরুরি। অনেকেই এই সাধারণ নিয়ম ভুলে গিয়ে নিজের হাতেই আঘাত পান।
কোরবানির সময় কৌতূহলবশত শিশুরা কাছাকাছি ঘোরাফেরা করে। কিন্তু মাংস কাটার জায়গায় ধারালো ছুরি, রক্ত ও বিশৃঙ্খল পরিবেশ থাকে। শিশুদের জন্য এ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তাদের এ জায়গা থেকে যথাসম্ভব দূরে রাখা উচিত।
মাংস কাটার আগে ও পরে হাত ভালোভাবে ধোয়া জরুরি। পরিষ্কার পানি ও জীবাণুনাশক ব্যবহার করা দরকার। একই ছুরি দিয়ে মাংস কাটার পর অন্য কাজে ব্যবহার না করাই ভালো। সংক্রমণ রোধে এই সতকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবাই দ্রুত কাজ শেষ করতে চায়। কিন্তু তাড়াহুড়োই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে। বিশেষ করে অনভ্যস্ত হাতে ধীরে, বুঝে এবং একাগ্রভাবে কাজ করা নিরাপদ। অভিজ্ঞ কসাইয়াও তাড়াহুড়ো করেন না। তাদের কাছ থেকে শেখার বিষয় আছে- একাগ্রতা আর ধৈর্যই বড় বাধা।
অনেকেই সামান্য কাটা বা আঁচড়কে পাত্তা দেন না। কিন্তু কোরবানির সময় সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। পশুর দেহের রক্ত ও জীবাণু ক্ষতস্থানে ঢুকে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই ছোট আঘাত হলেও দ্রুত পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা নেওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
কোরবানির আনন্দ যেন কোনো দুর্ঘটনায় রূপ না নেয়- সেই সচেতনতা থেকেই মাংস কাটার সময় বাড়তি সতকতা জরুরি। অভিজ্ঞ হাতে যতটা সহজ মনে হয়, অনভ্যস্ত হাতে ততটাই সংবেদনশীল হয়ে ওঠে এই কাজ। ঈদের আনন্দের মাঝেও নিরাপত্তাই হোক প্রথম অগ্রাধিকার। পরিবারের সবাই মিলে যদি সচেতন থাকা যায়, তবে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে আসে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন