সংবাদ

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে হরিণা ফেরিঘাট ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০২:১০ পিএম

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে হরিণা ফেরিঘাট ক্ষতিগ্রস্ত
চাঁদপুরে আধা ঘণ্টার ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবিঃ সংবাদ

চাঁদপুরে মেঘনা নদী তীরবর্তী হরিণা ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখীর ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৯ টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে মেঘনা নদী মারাত্মক উত্তাল হয়ে ওঠে। ঘূর্ণিঝড় ও প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডবে ফেরিঘাটের পন্টুন সরে গিয়ে ওপরে উঠে যায়। এ সময় শরীয়তপুরের চর এলাকা থেকে চাঁদপুর আসার পথে একটি গরুবাহী ট্রলার ডুবে ১ কৃষকের ১টি গরু মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই ঝড়-বৃষ্টিতে হরিণা ফেরিঘাট এলাকায় বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। অনেক কাঁচা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে

ঘাটের বাসিন্দা খলিল শেখ (৩৫) বলেন, ঝড়ে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে তার দোকান ও বসতঘরের ওপর পড়ে। এতে তার ঘরবাড়ি ও দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে ফেরিঘাটের একটি পন্টুন সংযুক্ত গ্যাংওয়ে নড়বড়ে হয়ে যায়। এতে সাময়িকভাবে ফেরি চলাচল ব্যাহত হলেও প্রায় ২ ঘণ্টার চেষ্টায় পন্টুনটি মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে ঘাট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে হরিণা ফেরিঘাট ক্ষতিগ্রস্ত

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

চাঁদপুরে মেঘনা নদী তীরবর্তী হরিণা ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখীর ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৯ টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে মেঘনা নদী মারাত্মক উত্তাল হয়ে ওঠে। ঘূর্ণিঝড় ও প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডবে ফেরিঘাটের পন্টুন সরে গিয়ে ওপরে উঠে যায়। এ সময় শরীয়তপুরের চর এলাকা থেকে চাঁদপুর আসার পথে একটি গরুবাহী ট্রলার ডুবে ১ কৃষকের ১টি গরু মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই ঝড়-বৃষ্টিতে হরিণা ফেরিঘাট এলাকায় বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। অনেক কাঁচা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে

ঘাটের বাসিন্দা খলিল শেখ (৩৫) বলেন, ঝড়ে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে তার দোকান ও বসতঘরের ওপর পড়ে। এতে তার ঘরবাড়ি ও দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে ফেরিঘাটের একটি পন্টুন সংযুক্ত গ্যাংওয়ে নড়বড়ে হয়ে যায়। এতে সাময়িকভাবে ফেরি চলাচল ব্যাহত হলেও প্রায় ২ ঘণ্টার চেষ্টায় পন্টুনটি মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে ঘাট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত