সংবাদ

বেপরোয়া নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:৫৩ এএম

বেপরোয়া নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
কুমারখালী থানা। ছবিঃ সংবাদ

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিক্কা মোল্লা (৫৬) খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত গরুবাহী নছিমন কুমারখালীর দিকে যাচ্ছিল। ওই সময় ভ্যানে ঝালমুড়ি বিক্রির মালামালসহ রাস্তা পার হচ্ছিলেন টিক্কা মোল্লা। এ সময় অবৈধ নছিমনটি বেপরোয়া গতিতে এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ ঝালমুড়ি বিক্রেতা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গতকাল রাত আটটার দিকে সরেজমিনে দেখা যায়, যানবাহন চলাচলে ব্যস্ত কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক। জিলাপীতলা মোড়ে সড়কের উত্তর পাশের মাটিতে গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছে টিক্কার মরদেহ। পাশেই পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঝালমুড়ির মালামালসহ দুমড়েমুচড়ে যাওয়া ভ্যানটি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আশকার হোসেন জানান, ঝালমুড়ি বিক্রেতা টিক্কা মোল্লা সড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে আসছিলেন। এ সময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি গরুবাহী নছিমন এসে তাকে ধাক্কা মারে। এতে ভ্যানসহ টিক্কা সড়কে ছিটকে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কলেজছাত্র ইরফান রানা বলেন, জিলাপীতলা মোড়ে বাজার থাকলেও সড়কে কোনো গতিরোধক (স্পিডব্রেকার) নেই। তার ওপর অবৈধ নছিমনটির গতি ছিল অতিরিক্ত। গতিরোধক না থাকা আর অতিরিক্ত গতির কারণেই আজ একজন নিরীহ মানুষের প্রাণ গেল।

নিহতের শ্যালক মিন্টু হোসেন বলেন, প্রতিদিনের মতো দুপুর দুইটার দিকে ঝালমুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তার দুলাভাই। এরপর দুর্ঘটনার খবর শুনে এসে দেখেন রাস্তার ধারে লাশ পড়ে আছে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এই ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নছিমনের ধাক্কায় একজন ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘাতক নছিমনটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বেপরোয়া নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত