সংবাদ

কক্সবাজারে ভেসে এল নিখোঁজ আবীরের মরদেহ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

কক্সবাজারে ভেসে এল নিখোঁজ আবীরের মরদেহ
নিহত মোহাম্মদ আবীর। ছবি : সংবাদ

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার (১ জুন) সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবীর ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াছ মুন্সির ছেলে। তিনি রাজধানীর নিউমার্কেট এলাকার একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

লাইফগার্ড ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ৯ বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন আবীর। দুপুরে তারা সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে বড় একটি ঢেউয়ের ধাক্কায় আবীরের হাতের টিউবটি ছিটকে যায় এবং তিনি স্রোতে ভেসে যান। পাশে থাকা বন্ধুরা তাকে টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করলেও গতকাল তার সন্ধান পাওয়া যায়নি।

সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণী বলেন, আজ ভোরে সমিতি পাড়ার কুতুব বাজার পয়েন্ট সংলগ্ন বালুচরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে গিয়ে আবীরের মরদেহ শনাক্ত করা হয়। সকাল ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবীরের বন্ধু মোহাম্মদ ইমন বলেন, “আমরা একসঙ্গে নয় বন্ধু এসেছিলাম। চোখের সামনে আবীর ঢেউয়ের তোড়ে ভেসে গেল, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারলাম না।”

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

কক্সবাজারে ভেসে এল নিখোঁজ আবীরের মরদেহ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত