সংবাদ

রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে ডা. রফিক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে ডা. রফিক

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১ জুন) বিকেলে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

জানা যায়, হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা হান্নান মোল্লাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সোমবার বিকেলে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত সেখানে ছুটে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পাশাপাশি তিনি অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকসহ দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য জেনে নেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহ বা ‘ভাইরাল পেরিকার্ডাইটিস’-এ আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হান্নান মোল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আরও কিছু আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত ও নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে ডা. রফিক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত