ন্যায়বিচারের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চত্বর যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে, সেখানেই এক নিভৃত কোণে পাওয়া গেলো জমাদারের মরদেহ।
সোমবার
দুপুরে সুপ্রিম কোর্টের নবনির্মিত ‘বিজয়-৭১’ ভবনের
অষ্টম তলার শৌচাগার সংলগ্ন
গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায়
উদ্ধার করা হয়েছে হাইকোর্ট
বিভাগের এক কর্মচারীর মরদেহ।
মৃত মো. কামাল উদ্দিন
হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির জমাদার
হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সুপ্রিম
কোর্ট প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র
থেকে জানা গেছে, ১৯৭৯
সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহে
জন্ম নেওয়া কামাল উদ্দিনের সোমবার হাইকোর্ট বিভাগের অন্য একটি শাখায়
বদলি হওয়ার কথা ছিলো। ঘটনার
খবর পেয়ে প্রধান বিচারপতির
কার্যভার পালনরত আপিল বিভাগের বিচারপতি
মো. রেজাউল হক এবং সুপ্রিম
কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন
করেন।
পুরো
ঘটনার বিবরণ দিয়ে সুপ্রিম কোর্টের
রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “বিজয়-৭১ ভবনের
অষ্টম তলার শেষ প্রান্ত
থেকে আমাদের একজন জমাদারের মরদেহ
উদ্ধার করা হয়েছে। প্রথমে
একজন দেখে অবহিত করেন।
তারপর সংশ্লিষ্ট থানা-পুলিশকে খবর
দেওয়া হয়। খবর দেওয়ার
পর থানা-পুলিশ ও
সিআইডি ঘটনাস্থলে পৌঁছায়। আড়াইটার পর মরদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া
হয়েছে। সে অনুসারে পুলিশ
যা করার, তাই করবে। সম্ভবত
তারা এখন একটি ইউডি
কেস করতে যাচ্ছে। তারপর
তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবে।”

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন