সংবাদ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:৫৬ এএম

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মাওয়া-ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে একই দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের পরিবারের ৪ জনসহ চালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮)। নিহত অন্যজন হলেন প্রাইভেটকারের চালক (২৫), তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদের উদ্ধার সহ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা মালীগ্রাম এলাকায় পৌছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে সজরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ চালক নিহত হয়। আহত  হয় এক শিশুসহ আরও ২ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পর আহত  এক শিশু মারা যায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, ঘটনাস্থলে প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হয়। এছাড়াও আহত আরও এক শিশু ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পর মারা যাওয়ার খবর পেয়েছি।  এ ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার উদ্ধার পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত