সংবাদ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রামের বোর্ডের সব পরীক্ষা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রামের বোর্ডের সব পরীক্ষা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পরীক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সমস্যা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান, আলিম, এইচএসসি (বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাদ্দাদ চৌধুরী জানান, এ বছর এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোর মোট ২৮৩টি কলেজের প্রায় ১ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর আগে ভারী বৃষ্টির কারণে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এবার বন্যা পরিস্থিতির অবনতির কারণে সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রামের বোর্ডের সব পরীক্ষা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পরীক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সমস্যা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান, আলিম, এইচএসসি (বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাদ্দাদ চৌধুরী জানান, এ বছর এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোর মোট ২৮৩টি কলেজের প্রায় ১ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর আগে ভারী বৃষ্টির কারণে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এবার বন্যা পরিস্থিতির অবনতির কারণে সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত