সংবাদ

শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্পের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:১০ এএম

শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্পের
ছবি : সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এই লক্ষ্যে নতুন বিধিমালা প্রকাশ করেছে। এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে চলে আসা পড়াশোনা বা কাজের মেয়াদ পর্যন্ত অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থানের (ডিউরেশন অফ স্ট্যাটাস) সুযোগ বন্ধ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত বিধিমালা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘এফ’ ভিসা এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় দেওয়া ‘জে’ ভিসার মেয়াদ সর্বোচ্চ ৪ বছর নির্ধারণ করা হবে। বর্তমানে এই ভিসাধারীরা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে থাকার সুযোগ পান। নতুন নিয়মে কোর্স বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থানের সময়সীমাও ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

এ ছাড়া বিদেশি সাংবাদিকদের জন্য দেওয়া ‘আই’ ভিসার সর্বোচ্চ মেয়াদ হবে ২৪০ দিন। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র ৯০ দিন। বর্তমানে সাংবাদিকদের এই ভিসা তাদের কর্মসূচির পুরো সময়ের জন্য বৈধ থাকে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে ভিসাধারীদের পুনরায় মেয়াদের আবেদনের বা দেশ ছেড়ে গিয়ে নতুন করে প্রবেশের অনুমতি নিতে হবে।

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও শর্ত কঠোর করা হয়েছে। অনুমতি ছাড়া পড়াশোনার বিষয় পরিবর্তন বা অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না তারা।

ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিক দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যা দেশের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিএইচএস-এর তথ্যমতে, ২০২৪ সালে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। বিপুলসংখ্যক এই প্রবাসীদের ওপর নজরদারি নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই নতুন বিধিমালা কার্যকর হবে। ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ও অস্থায়ী ভিসা ব্যবস্থায় কঠোরতা আনার নীতি গ্রহণ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত