সংবাদ

মেট্রোস্টেশনের নিচ থেকে দোকান উচ্ছেদ, হকারদের হুঁশিয়ারি

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৫:২০ পিএম

মেট্রোস্টেশনের নিচ থেকে দোকান উচ্ছেদ, হকারদের হুঁশিয়ারি
তিন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মেট্রোরেল স্টেশনে ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান। ছবি: সংবাদ

উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধভাবে বসা ভাসমান দোকান ও হকারদের উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন তিন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. শাওগাতুল আলমের নির্দেশনায় পরিচালিত অভিযানে অংশ নেন ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম।

অভিযান চলাকালে মেট্রোস্টেশনের নিচে অবস্থানরত অবৈধ হকার ও তাদের স্থাপিত ভাসমান দোকান অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট হকারদের ভবিষ্যতে মেট্রোস্টেশনের নিচে কোনো প্রকার অবৈধ কার্যক্রম বা দোকান স্থাপন না করার জন্য সতর্ক করা হয়। তারা ম্যাজিস্ট্রেটদের কাছে এ বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া মেট্রোস্টেশনের আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়, যাতে স্টেশনের নিচে বা আশপাশে কোনো ধরনের পরিবেশ দূষণ না ঘটে। উপস্থিত সবাই মেট্রোরেল এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন।

অভিযানে ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী (অবসরপ্রাপ্ত), তুরাগ থানা পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য ও মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা অংশ নেন।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মেট্রোস্টেশনের নিচ থেকে দোকান উচ্ছেদ, হকারদের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধভাবে বসা ভাসমান দোকান ও হকারদের উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন তিন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. শাওগাতুল আলমের নির্দেশনায় পরিচালিত অভিযানে অংশ নেন ডিএমটিসিএলের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম।

অভিযান চলাকালে মেট্রোস্টেশনের নিচে অবস্থানরত অবৈধ হকার ও তাদের স্থাপিত ভাসমান দোকান অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট হকারদের ভবিষ্যতে মেট্রোস্টেশনের নিচে কোনো প্রকার অবৈধ কার্যক্রম বা দোকান স্থাপন না করার জন্য সতর্ক করা হয়। তারা ম্যাজিস্ট্রেটদের কাছে এ বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া মেট্রোস্টেশনের আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়, যাতে স্টেশনের নিচে বা আশপাশে কোনো ধরনের পরিবেশ দূষণ না ঘটে। উপস্থিত সবাই মেট্রোরেল এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন।

অভিযানে ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী (অবসরপ্রাপ্ত), তুরাগ থানা পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য ও মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা অংশ নেন।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত