সংবাদ

‘মেঘলা আকাশ’ দিয়ে যাত্রা শুরু ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৬:০১ পিএম

‘মেঘলা আকাশ’ দিয়ে যাত্রা শুরু ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলের

অবশেষে যাত্রা শুরু করল ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেল। গত ২৪ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দিঠি আনোয়ারের স্বপ্নের এই প্ল্যাটফর্ম। দিঠির মা জোহরা গাজী ও বড় ভাই উপলের উপস্থিতিতে চ্যানেলটির উদ্বোধন করা হয়। আর এই যাত্রার সূচনা হয়েছে দেশের প্রখ্যাত প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’ প্রকাশের মাধ্যমে।

গানটির সুর, সংগীতায়োজন ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিল্পী অপু আমান। একই সঙ্গে গানটিতে দিঠির সহশিল্পী হিসেবেও কণ্ঠ দিয়েছেন তিনি। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গানটি শেয়ার করে প্রশংসা করছেন এবং দীর্ঘদিন পর একটি মেলোডিনির্ভর হৃদয়ছোঁয়া গান প্রকাশের জন্য শিল্পীদের অভিনন্দন জানাচ্ছেন।

গানটিতে দিঠি আনোয়ারের কণ্ঠ, পরিবেশনশৈলী এবং মিউজিক ভিডিওতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। ফলে অনেকের কাছেই এটি নতুন এক দিঠি আনোয়ারকে আবিষ্কারের উপলক্ষ হয়ে উঠেছে। এর আগে দিঠি আনোয়ারের বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশিত হলেও ‘মেঘলা আকাশ’ গানটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী অপু আমানও তার গায়কী ও সংগীতায়োজনের জন্য প্রশংসা কুড়াচ্ছেন। দুজনের এই যৌথ প্রয়াস গানটিকে নিয়ে গেছে ভিন্ন এক উচ্চতায়।

দিঠি আনোয়ার বলেন, “অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, আব্বুর লেখা শেষ গান দিয়েই এর যাত্রা শুরু হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার মা, ভাই এবং কাছের মানুষদের উপস্থিতিতে সময়টা আরও বিশেষ হয়ে উঠেছে। তবে প্রতিটি মুহূর্তে আব্বুকে খুব মনে পড়েছে। অপুকে ধন্যবাদ, আমার আবেগকে বুঝে আব্বুর প্রতি যথাযথ সম্মান জানিয়ে গানটি করার জন্য।”

অপু আমান বলেন, “চাচার সামনেই আমি এই গানের সুর করেছিলাম। আজ গানটি প্রকাশের দিনে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু আমার বিশ্বাস তিনি দূর আকাশ থেকে সবই দেখছেন। গানের মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। জোহরা আন্টি, উপল ভাই এবং দিঠি আপাকে ধন্যবাদ আমাকে পরিবারের একজন সদস্যের মতো পাশে রাখার জন্য।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

‘মেঘলা আকাশ’ দিয়ে যাত্রা শুরু ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলের

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত