আবারও ঢাকার শ্রোতাদের মাতাতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ২৬ জুন রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। ‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই আয়োজনের দায়িত্বে রয়েছে ট্রিপল টাইম কমিউনিকেশন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির প্রচারণা শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজক সূত্রে জানা
গেছে, এবার অনুপম রায় একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়ে ঢাকায় আসবেন। প্রিয় শিল্পীর
আগমনের খবর প্রকাশের পর থেকেই ভক্ত-শ্রোতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বাংলাদেশের দর্শকদের
কাছে অনুপম রায় বরাবরই অত্যন্ত জনপ্রিয়। এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন
পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন
তিনি। তারও আগে ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল
নাইট’ কনসার্টে অংশ নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার মঞ্চ মাতিয়েছিলেন
এই শিল্পী। সে সময় ঢাকার রাস্তায় তার ঘুরে বেড়ানোর ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক
সাড়া ফেলেছিল।
বাংলাদেশ প্রসঙ্গে
অনুপম রায়ের ভালোবাসার কথা বহুবারই উঠে এসেছে বিভিন্ন সাক্ষাৎকারে। এক সাক্ষাৎকারে
তিনি বলেছিলেন, “আমন্ত্রণ পেলেই বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গুছাতে শুরু করি। এখানকার
মানুষের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।”
আয়োজকরা জানিয়েছেন,
কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ
করা হবে। প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে মুখিয়ে আছেন ঢাকার সংগীতপ্রেমীরা। তাই
জুনের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন