সংবাদ

শামীম জামান অভিনীত ‘ডাবল ট্রাবল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৬:০৩ পিএম

শামীম জামান অভিনীত ‘ডাবল ট্রাবল’

ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ডাবল ট্রাবল’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম জামান ও নিলয় আলমগীর। অনামিকা ম-লের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান নিজেই। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হয় নাটকটি, এরপর ইউটিউবে প্রকাশিত হয় নাটকটি।

এতে আরও অভিনয় করেছেন তাসনোভা তিশা, শেলি আহসান, হানিফ পালোয়ানসহ অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, নিলয় আলমগীর জমজ চেহারার দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে তাসনোভা তিশাও জমজ দুই বোনের ভূমিকায় রয়েছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু চেহারার অদ্ভুত মিলের কারণে বারবার ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে শামীম জামানের চরিত্রটি নানা কৌশলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে জমজ দুই বোনের একজন তার পাশে দাঁড়ায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। পরে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রকৃত প্রেমিক-প্রেমিকাদের মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয় শামীমের চরিত্রটি। হাস্যরস, বিভ্রান্তি এবং নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি।

নাটকটি প্রসঙ্গে শামীম জামান বলেন, “ডাবল ট্রাবল নাটকে অভিনয় করে আমি সত্যিই অনেক আনন্দ পেয়েছি। এমন ব্যতিক্রমী গল্পে কাজ করার সুযোগ খুব একটা আসে না। দর্শক এখানে এক ভিন্ন শামীম জামানকে দেখতে পাবেন। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং তারা উপভোগ করবেন।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শামীম জামান অভিনীত ‘ডাবল ট্রাবল’

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত